গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইরানের পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণ: আইএইএ

    ইরানের পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণ: আইএইএ

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    ইজরায়েলি হামলায় ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রের বাইরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অভ্যন্তরীণভাবে বিকিরণ হয়েছে। তবে আপাতত সাধারণ মানুষের কোনও বিপদের আশঙ্কা নেই।
    জানিয়েছেন রাষ্ট্রসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি।
    ইজরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়ন তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ছটি পরমাণু এবং সামরিক কেন্দ্র। এই আবহে গ্রোসি বলেছেন, ইরানি কর্তৃপক্ষ এখনও দুটি পরমাণু কেন্দ্রে হামলার কথা জানিয়েছে। সেগুলো হচ্ছে-ফের্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং এসফাহনের একটি কেন্দ্র।