
লাগাতার মে ডে, নো পাওয়ার, নো গ্রাস্ট, গোয়িং ডাউন, দুর্ঘটনার আগে এটিসিকে বার্তা পাঠিয়েছেন এয়ার ইন্ডিয়ার পাইলট সুমিত সবরওয়াল। মাত্র পাঁচ সেকেন্ডের বার্তা ছিল। তারপরই আহমেবাদাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে মে ডে কল করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি।
১ টি ৪০ মিনিটে ভেঙে পড়ে বিমান। মাঝের ৪০ সেকেন্ডের মধ্যে এটিসি-র সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বলে বিভিন্ন সত্রে খবর মিলেছে। যদিও ঠিক কী হয়েছে তা ব্ল্যাকবক্স থেকেই জানা যাবে বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই একটি ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। দ্বিতীয় ব্ল্যাকবক্সটি এখনও পাওয়া যায়নি বলে সূত্রে খবর। এই দুর্ঘটনার পঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চালাচ্ছে বেশ কয়েকটি সংস্থা।







