
সিভিক ভলান্টিয়ারকে হাতে-পায়ে দড়ি বেঁধে মারধর, কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার উদয়নারায়ণপুর বসন্তপুর বাজারের ছবি ভাইরাল হয়েছে।
যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওয় দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়র বছর ৩০-র শ্রীধর চক্রবর্তাকে হাতে পায়ে বেঁধে বলানো হচ্ছে তিনি ওই এলাকার বিজেপি সভাপতি অভিজিৎ চক্রবর্তী। এবং তাকে দিয়ে বলানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালিগালজ করেছেন। ঘটনার পরেই সরব হয়েছে বিজেপি। হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সহ সভাপতি রমেশ সাধুখাঁ বলেছেন শ্রীধরকে মারধর করা হয়েছে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
বসন্তপুর অঞ্চল সভাপতি সানাউল্লা হাসান জানিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল, তাই মারধর করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।




