গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports শতরানের ইনিংসে ইতিহাসে মার্করাম

    শতরানের ইনিংসে ইতিহাসে মার্করাম

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ ২৭ বছরের ট্রফি খরা কাটাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফি জয়ের খুব কাছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে ২১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। জয়ের জন্য তাদের আর দরকার ৬৯। হাতে আছে আরও ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার জন্য লক্ষ্যটা সহজ ছিল না।

    ২৮২ রানের বড় লক্ষ্যকে প্রায় হাতের নাগালে নিয়ে এসেছেন এইডেন মার্করাম। ফাইনালের মতো বড় মঞ্চে ডানহাতি ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেছেন। আর এই সেঞ্চুরি তাকে যুক্ত করেছে ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করলেন মার্করাম।এর আগে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৬১। হ্যান্সি ক্রনিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই রান করেন।ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর। এরপর আর কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অজিদের বিপক্ষে প্রোটিয়াদের ট্রফি জেতার স্বপ্ন দেখানো মার্করামের সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে।

    ঐতিহাসিক লর্ডসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছেন। আগের দুটি ম্যাজিক ফিগার ছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের। এছাড়া একই ভেন্যুতে আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে মার্করাম তৃতীয়। আগের দুই সেঞ্চুরিয়ান দুই ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড ও ভিভিয়ান রিচার্ডস।