গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মহেশতলায় ত্রাসের রাজত্ব : শুভেন্দু

    মহেশতলায় ত্রাসের রাজত্ব : শুভেন্দু

    0
    86
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। উদ্বেগপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন ৪৮ ঘণ্টা পরেও প্রশাসনের সাহায্য নজরে আসেনি।
    স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। আতঙ্কে রয়েছেন মানুষজন। মহেশতলায় ১৬৩ ধারা জারি করে যেতে বাধা হয়েছে তাঁকে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে। তারপরেই হয়ত মোথাবাড়ি, সন্দেশখালির মত মহেশতলাতেও যেতে পারবেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারবেন। নন্দীগ্রামের বিধায়ক বলেছেন বিজেপি ভোটের জন্য লড়ছে না। একটা সম্প্রদায়ের সুরক্ষা এবং তাঁদের বাঁচানোর লড়াই। দোকান বসানোকে কেন্দ্র করে বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা। দোকান-বাড়ি, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়।
    ইটের আঘাতে জখম হন পুলিশ আধিকারিকরাও। এই ঘটনায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ৭ টি মামলা দায়ের করে ৪০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়।