গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭৯

    বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭৯

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৯ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। ওই বিমানের ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন যাত্রীর পাশাপাশি মেডিকেল হস্টেল এবং স্থানীয়দের মিলিয়ে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে।
    তবে ডিএনএ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা চূড়ান্তভাবে বলা কঠিন বলেও দাবি করা হয়েছে। এদিনে বিমান দুর্ঘটনার তদন্তের জন্য আমেরিকা ও ব্রিটেন থেকে বিশেষ তদন্তকারী দল ভারতে এসেছে।
    যদিও কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মন্ত্রী নায়ডু এদিন আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বেসারমরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।