গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International আক্রমণ না-থামালে তেহরান জ্বলবে, হুঁশিয়ারি ইজরায়েলের

    আক্রমণ না-থামালে তেহরান জ্বলবে, হুঁশিয়ারি ইজরায়েলের

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের বিরুদ্ধে আরও জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েল। ইরান হামলা না থামালে তাদের রাজধানী তেহরান জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন সে দেশের প্রতিরক্ষমন্ত্রী ইজরায়েল কাট্‌জ়। তাঁর বক্তব্য, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরানবাসীকে এর মাশুল গুণতে হবে।

    ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়েপুড়িয়ে খাক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।যুদ্ধ পরিস্থিতির মাঝে শনিবার ইজ়রায়েলি সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকের পর ইজ়রায়েল কাট্‌জ় স্পষ্ট করে দিয়েছেন, ইরান হামলা চালিয়ে গেলে চুপ করে থাকবে না ইজ়রায়েলি বাহিনীও।একইসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উদ্দেশে সরাসরি হুঙ্কার দিয়েছেন ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন,খামেনেই যদি ইজ়রায়েলি ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যান, তা হলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।

    খামেনেইকে ইরানের একনায়ক বলে নিশানা করে কাট্‌জ়ের বক্তব্য, ইরানের একনায়ক-এর জন্যই ইরানের নাগরিকেরা বিপদের মুখে পড়ছেন। ইজ়রায়েলের সাধারণ নাগরিকদের উপর হামলার জন্য চরম মাশুল গুণতে হবে তেহরানবাসীকে।উল্লেখ্য এর আগে শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণুকেন্দ্র লক্ষ্য করে বিমানহানা চালায় ইজ়রায়েল। ওই হামলায় পরমাণুকেন্দ্র মূলত অক্ষতই রয়েছে বলে দাবি ইরানের।