গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International তেল আভিভের সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র

    তেল আভিভের সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানে ইজ়রায়েলি হানার ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করেছে তেহরান। এ বার সরাসরি তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনার সদর দফতরে হামলা চালিয়েছে ইরান।জানা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেল আভিভের দক্ষিণে। ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লৌহঢালও সেই আক্রমণ প্রতিহত করতে পারেনি।ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে ইজ়রায়েলের তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনা আইডিএফ-এর সদর দফতরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে।

    ইজরায়েলি বিমান হামলার ২৪ ঘন্টার মধ্যে এই হামলাকে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ বলেই দেখছে বিশ্ব। ওই হামলার নানা ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তেল আভিভের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র।ওই এলাকাতেই রয়েছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর।এ ছাড়া, আরও নানা গুরুত্বপূর্ণ সামরিক দফতরও রয়েছে সেখানে।

    ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ,আয়রন ডোম।কিন্তু লৌহগম্বুজ ভেঙে আইডিএফ-এর সদর দফতরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিয়োটি। এদিকে ইজ়রায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের দিকে।শুক্রবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আভিভের দক্ষিণের তিন জনপদ, দ্য কিরইয়া, রমাত গান এবং রিশন লেজ়িয়নে।