গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী

    কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটার আগেই কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে ৭ পুণ্যার্থীর। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায়, দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌঁছানো ছাড়া উপায় নেই।
    সেই কারণে বেশ কিছুটা সময় লাগছে। জানা গেছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গুপ্তকাশী যাচ্ছিল কপ্টারটি। ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নীচে নামতে শুরু করে।
    নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে এক শিশুও ছিল বলে জানা গিয়েছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন।