গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home South 24 Pgs অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ

    অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ

    0
    245
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আশঙ্কা, উদ্বেগ কাটিয়ে বাঘ ধরার পড়ায় অবশেষে শনিবার রাতে দু চোখের পাতা এক করতে পারলেন কুলতলির বাসিন্দারা। ছাগলের টোপে খাঁচায় ধরা পড়েছে বাঘ।
    শনিবার সকালেই কুলতলি থানার দেউলবাড়ি এলাকায় ঢুকে পড়েছিল একটি বাঘ। সঙ্গে সঙ্গে লোহার খাঁচা, তার মধ্যে খাবারের টোপ হিসাবে ছাগল দেওয়া হয়। ভোর তিনটে নাগাদ হঠাৎ খাঁচার দরজা বন্ধের শব্দ কানে আসে। তারপর তীব্র তর্জন-গর্জন। বনদফতরের কর্মীদের মুখে তখন চওড়া হাসি, কারণ বাঘবন্দী খেলা শেষ। দেখা যায় খাঁচার মধ্যে ধার পড়েছে একটি রয়‍্যাল বেঙ্গল টাইগার। এদিকে, বাঘ খাঁচায় বন্দী হওয়ার পর ভোররাত থেকেই বাঘের আতঙ্কে সিঁটিয়ে থাকা গ্রামবাসীরা বাঘ দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বন দফতর দ্রুত খাঁচা বন্দী বাঘটিকে নৌকায় তুলে দেয়। আপাতত তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
    কেন জঙ্গল থেকে নদী সাঁতরে চলে এসেছিল লোকালয়ে তাও খতিয়ে দেখা হবে। সুস্থ-স্বাভাবিক থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।