গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology এই প্রথম সূর্যের দক্ষিণ মেরুর ভিডিও

    এই প্রথম সূর্যের দক্ষিণ মেরুর ভিডিও

    0
    281
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথমবারের মতো সূর্যের দক্ষিণ মেরুর ভিডিও ও ছবি গ্রাব বা শুট করে তা পৃথিবীতে পাঠিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার সোলার অর্বিটার মহাকাশযান।এসব নতুন ছবি ও ভিডিও প্রচণ্ড ঝড় ও শান্ত সময়ের মধ্যেও সূর্য কীভাবে চক্রাকারে ঘুরে বেড়ায় তা বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।সূর্যের এমন আচরণ বোঝা গুরুত্বপূর্ণ। কারণ, তীব্র সৌর কার্যকলাপ পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের যোগাযোগে সমস্যা তৈরি ও পৃথিবীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিতে পারে।

    সোলার অর্বিটার মহাকাশযানের নতুন বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, সূর্যের আশপাশে ঝকঝকে উজ্জ্বল একটি বায়ুমণ্ডল রয়েছে।যার কিছু অংশের তাপমাত্রা দশ লাখ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর মধ্যে ছড়িয়ে রয়েছে কিছু গ্যাসের অন্ধকার মেঘ, যেগুলো তুলনামূলক ঠাণ্ডা হলেও এর তাপমাত্রা এক লাখ ডিগ্রি সেলসিয়াসের মতো।

    ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএর-এর বিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক ক্যারোল ম্যান্ডেল বলেছেন, এসব ছবি সূর্যের খুব কাছ থেকে তোলা ও সবচেয়ে বিস্তারিত ছবি, যা এর আগে কখনও তোলা হয়নি। এসব ছবি বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে, কীভাবে আমাদের প্রাণের উৎস সূর্য আসলে কাজ করে।