
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তিন পর অবশেষে শনাক্ত করা গেছে গুজরাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়রূপাণীর দেহ। তাঁর পরিবারের লোকজনের কাছ থেকে ডিএনএ নমুনা করেছিল আহমেদাবাদ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে রূপাণীর দেহ নিয়ে গেছে তাঁর পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, এখনও পর্যন্ত ডিএনএ নমুনার মাধ্যমে আহমেদাবাদে ৩২ টি দেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১৪ টি দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপাণী। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানে ছিলেন রূপাণী। লন্ডনের মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সামনের ডাক্তারদের হস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার ওই অভিশপ্ত বিমান। এআই১৭১ বিমানে থাকা রূপাণী সহ মোট ২৪২ জন যাত্রার মধ্যে ২৪১ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। বরাত জোর প্রাণে বেঁচে গিয়েছেন একজন যাত্রী।







