হাথরসে পরপর গুলিতে ঝাঁঝরা তরুণী

0
184
ছবি সৌজন্যে : এক্স
হাথরসে মায়ের স্কুটিতে করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এক বছর ২৪ এর তরুণীর। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের হাথরয়ে নিহত ওই তরুণীর নাম কল্পিতা শর্মা। তিনি হাথরসের জেলাশাসকের গাড়ির চালকের মেয়ে।
শনিবার কল্পিতা তাঁর মায়ের সঙ্গে বাজার করে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কল্পিতার মা অভিযোগের আঙুল তুলছেন বৌমার জ্যোতির দিকে।
তাঁর দাবি, বৌমার অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই গুলি চালিয়েছে। এমনকী সেই যুবক দিন দুয়েক আগে তাঁদের বাড়িতেও এসেছিল বলো দাবি করেছেন তিনি। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে দাবি করেছেন তিনি।