গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata অনশনের তৃতীয় দিন, অসুস্থ আন্দোলনের মুখ চিন্ময় সহ ৫

    অনশনের তৃতীয় দিন, অসুস্থ আন্দোলনের মুখ চিন্ময় সহ ৫

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অনশনের তৃতীয় দিনে সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিক্ষক বলরাম বিশ্বাস। আর বিকেলে আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল। অনশনমঞ্চে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি চিন্ময় মণ্ডলকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    পরে অচিন্ত্য কুমার ও সুকুমার সোরেন, বিকাশ রায় নামে আরও ৩ জন শিক্ষককেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বলরাম বিশ্বাস নামে এক শিক্ষককে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশন তিনদিনে পড়েছে। তালিকা প্রকাশ সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশভবনের উল্টো দিকে শিক্ষকদের জন্য তৈরি অনশনমঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ জন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। শনিবার রাতে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে গিয়েছেন। পাশাপাশি অনশন প্রত্যাহার করার অনুরোধ করেছেন। যদিও নিজেদের দাবিতে অনড় রয়েছেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য এভাবে নিজেদের চাকরি কেড়ে নিতে দেবেন না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করছে ততক্ষণ আমরণ অনশন চালিয়ে যাবে।

    নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। এরপর মে মাসের শুরুর থেকে বিকাশভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।