মারা গেলেও রাজ্যের কিছু যায় আসে না, তোপ শমীকের, পাল্টাও

0
186
ছবি সৌজন্যে :ফেসবুক

আন্দোলন করতে গিয়ে মারাও গেলে রাজ্য সরকারের কিছু যায় আসে না। আন্দোলনকারী একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।

তিনি বলেছেন এই সরকার স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, অমানবিক, অসহিষ্ণু। তাঁর দাবি প্রতিক্রিয়ার কারণে এক গোষ্ঠী ক্ষমতায় চলে এসেছে। শমীক ভট্টাচার্য আরও বলেছেন শিক্ষকরা একটা অঙ্গীকারের জন্য আন্দোলন করছেন, কিন্তু এই সরকারের থেকে মানবিক মুখের প্রত্যাশা করাটাই ভুল।

জবাবে তৃণমূলের তরফে কুণাল ঘোষ। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন লড়াই তো সুপ্রিম কোর্টে হচ্ছে। ফলে এখানে অনশন করে কি হবে।