ধর্মীয় ভাবাবেগে আঘাত, সরব শিখ সম্প্রদায়, পাল্টা সুকান্ত

0
232
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। বিজেপির রাজ্য সভাপতি ক্ষমা না চাইলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। রবিবার কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল পেজে ভিডিও শেয়ার করা হয়।

তাতে দেখা যায় পুলিশের প্রিজন ভ্যান থেকে একটি প্রতীকী হাওয়াই চপ্পল ছুড়ছেন সুকান্ত মজুমদার। যেটি একজন উদিধারী শিখ ধর্মালম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। রবিবার বিকেলে শিখ গুরুদ্বারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সুকান্ত মজুমদার ক্ষমা না চাইলে বিজেপি সভাপতির বিরুদ্ধে বড় আন্দোলন হবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন সুকান্ত মজমদার। তিনি প্রশ্ন তুলেছেন যাঁর পাগড়িতে পড়েছিল তিনি কি এফআইআর করেছেন।

শিখ সম্প্রদায়ের ওই মানুষটি তো তাঁরই নিরাপত্তারক্ষী। তাছাড়া ওটা কাগজের তৈরি প্রতীকী হাওয়াই চাঁট ছিল। পুলিশের উদ্দেশে ছোঁড়া হয়েছিল। হাওয়ায় উড়ে গিয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনীতি করছে তৃণমূল।