ট্রেনে ধোঁয়া, আতঙ্কে হুলস্থূল মেমারিতে

0
476
ছবি সৌজন্যে : নিজস্ব

হঠাৎ পোড়া পোড়া গন্ধ। ট্রেনের নিচ থেকে বেরচ্ছে ধোঁয়া। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে আপ শিয়ালদহ-বর্ধমান লোকালে।

ট্রেন বর্ধমানের মেমারি স্টেশনে থামতেই যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। জানা গিয়েছে বর্ধমানের মেমারি স্টেশনে কাছে ধেয়া বেরতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ঘণ্টাখানে মেমারি স্টেশনে দাঁড় করানো ছিল লোকাল ট্রেনটি। পরে রওনা দেয় বর্ধমানের উদ্দেশে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন।

ব্রেক বাইন্ডিংয়ের জন্য আপ শিয়ালদহ বর্ধমান লোকালটিতে বিভ্রাট দেখা যায়। বিষয়টি খুব অস্বাভাবিক নয়। বলে জানিয়েছেন বেল আধিকারিক।