ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল: নেতানিয়াহু

0
161
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল ইরান। বিস্ফোরক এই দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এক নম্বর শত্রু বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নেতানিয়াহ আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই কারণেই তেহেরান তাঁকে টার্গেট করেছে। নিজের বিষয়েও নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর বাড়ির শোওয়ার ঘরের জানলায় একবার ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে, যা থেকে বোঝা যায় তাঁকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।
তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের জুনিয়র পার্টনার বলে উল্লেখ করেছেন। এর পর ইরানে আক্রমণ নিয়ে তাঁর সোজাসাপটা জবাব, ইরান দ্রুত ইউরেনিমায় সমৃদ্ধ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে-যেগুলো ইজরায়েলের শহরগুলোতে আঘাত করতে সক্ষম। তিনি বলেছেন, ইজরায়েলের মতো ছোট দেশ এত বড় হুমকি সহ্য করতে পারেনা, তাই এই ব্যবস্থা নিতে হয়েছে।