গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ফিরল হায়দরাবাদগামী বিমান, চেন্নাইগামী বোয়িং ড্রিমলাইনারও

    ফিরল হায়দরাবাদগামী বিমান, চেন্নাইগামী বোয়িং ড্রিমলাইনারও

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    মাঝ আকাশে হুমকি ফোন, ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়েও ফিরে যেতে হয়েছে হায়দরাবাদগামী বিমানকে। যদিও যাত্রীদের এবিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের বলা হয়েছিল, হায়দারবাদ বিমান বন্দরে নামার অনুমতি না মেলায় আকাশ থেকে ফিরে যেতে হয়েছে। বিমানের নাম এলএইচ ৭৫২। স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ২টো ১৪ তে ফ্লাইটটি রওনা দেয় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে।
    নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ভোর পৌঁছানোর কথা ছিল। কিন্তু মাঝপথেই সংস্থার কাছে ফ্লাইটটিতে বোমা রয়েছে বলে ফোন আসে। যাত্রী সুরক্ষার্থে তখনই পালইটের সঙ্গে যোগাযোগ করা হয়। নিধারিত নিয়ম মেনে ইউটার্ন নেন তিনি। সকলকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ফ্র্যাঙ্কফুর্টে।
    অন্যদিকে মাঝ আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ড্রিমলাইনারের ফ্ল্যাপে বড়সড় ত্রুটি ধরা পড়ে। দুর্ঘটনা ঠেকাতে আকাশে জ্বালানি ফেলতে বাধ্য হয় বিমানটি। চেন্নাইগামী ব্রিটিশ এয়ারওয়েজ হিথরো বিমানবন্দর থেকে ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কোনওরমক ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হিথরো বিমানবন্দরেই বিমানটিকে অবতরণ করানো হয়েছে।