গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বিজয় রূপাণীর দেহ হস্তান্তর পরিবারের হাতে

    বিজয় রূপাণীর দেহ হস্তান্তর পরিবারের হাতে

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদ দুর্ঘটনায় নিহত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদের হাতে। দেহ হাতে পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আবেগ স্তব্ধ হয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর।
    দেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সহ বিজেপির শীর্ষ নেতারা। তাঁর মরদেহে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তাঁর মৃত্যুতে রাজ্য সরকার সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
    জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে, ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯২ জনের ডিএনএ নমুন মিলেছে। সোমবার দুপুর পর্যন্ত ৪৭ জনের দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।