
ইজরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে চুক্তি বাস্তবায়নের ভাল সম্ভাবনা রয়েছে। তবে তিনি এও বলেছেন, চুক্তিতে পৌঁছানোর আগে মাঝে মাঝে তাদের লড়াই করতে হয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছে, এখন চুক্তির সময় এসেছে।
দেখা যাক কী হয়। তিনি আরও বলেছেন, ইজরায়েল ও ইরান একে অপরকে অনেক সম্মান করে। তবে ইরানে ইজরায়েলের বিমান হামলা বন্ধ রাখতে বলেছিলেন কিনা, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, ইজরায়েল ও ইরানের মধ্যেকার সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।





