
জনগণনার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কেন্দ্র। ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশ জুড়ে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। এই প্রথম জাতগণনাও করা হবে। এবারই প্রথম জনগণনায় থাকচে নাগরিক জন্য সেল্ফ এনুমারেশন এর সুযোগও। অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য নিজেই দিতে পারবেন নাগরিকরা।
তবে ২৭ সালের ওই সময় হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু-কাশ্মীর এবং হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা তৃষারাবৃত থাকে। তাই ওই এলাকাগুলিতে ২০২৬-এর অক্টোবর থেকে শুরু হবে জনগণনার কাজ। সোমবার ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয়কমার নারায়ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এর আগে ২০১১ সালে শেষ জনগণনা হয়েছিল। ২০২১ সালে নতুন জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সে সময় জনগণনা করা সম্ভব হয়নি। শেষমেশ দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। ঘটনাচক্রে গত মাসেই জনগণনার সঙ্গে জাতগণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র।








