গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

    চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

    0
    44
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
    সোমবার শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ। আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুীর বলেছেন, ব্লগরীর কোতোয়ালি থানার একটি ভাঙচুরের মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় প্রভুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদলত। এর আগে গত মাসে চারটি মামলায় চিন্ময় প্রভুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছিল পুলিশ।