গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ৫ প্রশ্ন অভিষেকের

    পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ৫ প্রশ্ন অভিষেকের

    0
    150
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পহেলগাঁও জঙ্গি হামলার ৫৫ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে উদ্দেশ্য করে পাঁচটি প্রশ্ন করেছেন লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক। এখনও হামলাকারীরা গ্রেফতার হয়নি। কীভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গিরা ঢুকেছিল?
    কিভাবেই বা পালাল? সেই ঘটনার তদন্ত কতটা এগলো? মলত এই প্রশ্নগুলি তুলেছেন অভিষেক। পহেলগাঁও ইস্যুতে বিশেষ অধিবেশন চেয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বিশেষ অধিবেশন ডাকার কোনও সম্ভাবনা নেই বলেই খবর। অভিষেকের করা এক্স পোস্টটি রিপোস্ট করেছেন কীর্তি আজাদ, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, ব্রাত্য বসুরা। এই নিয়ে মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনে নজরদারি পেগাসাস অ্যাপ ব্যবহারের অভিযোগ সরব হয়েছিলেন, তখন কেন জঙ্গিদের কাজকর্মের বিরুদ্ধে ওই অ্যাপকে কাজে লাগাচ্ছে না কেন্দ্র।
    অভিষেকের করা পোস্টকে হাতিয়ার করে সরাসরি ভিডিও বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারের দিকে তীর ছুঁড়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর দাবি, ১৪০ কোটি দেশবাসীর আবেগ নিয়ে কেন খেলছে কেন্দ্র। ২ লক্ষ কোটি টাকা দেশের সুরক্ষায় ব্যয় করা হয়েছে, তার নিট ফল কী, প্রশ্ন তুলেছেন ডেরেক।