গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata বিধায়কদের নিজের এলাকায় রথযাত্রা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

    বিধায়কদের নিজের এলাকায় রথযাত্রা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

    0
    167
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সব বিধায়ককে নিজ নিজ এলাকায় রথযাত্রা উদযাপন করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    আগামী ২৭ জুন রথযাত্রা। ওই দিন সব বিধায়ক নিজের এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা হবে। সেখানেই থাকবেন তাঁরা। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দিঘার মন্দির, জগন্নাথ-বলরাম-সুভদ্রা ফ্রেমবন্দি ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে সেই ছবি উপহার হিসেবে তুলে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেটি দেখে খুশি হন মুখ্যমন্ত্রী।  ওই ছবিটি মুখ্যমন্ত্রী নবান্নে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়াও বিধানসভাতেও এই ছবি থাকবে। সব বিধায়ককেও এই ছবি রাখতে বলা হয়েছে। এদিকে, পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধাড়ার চারমাসের মেয়ের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে সাড়ে চার মাসের কন্যাকে নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরোতেই কন্যার নামকরণ করার জন্য অনুরোধ করেন শম্পা ধারা। অনুরোধ ফেরাননি মুখ্যমন্ত্রী।
    তিনি বিধায়ক-কন্যার নাম দিয়েছেন ঐশী। সোমবারই মুখ্যমন্ত্রীকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন রায়নার বিধায়ক। দলের বিধায়কদেরও নিমন্ত্রণ করেছেন।