
হলিউডের অভিনেত্রী মেগান ফক্স সৌন্দর্য ও অভিনয় গুণের কারণে বহুদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতি তাকে আদর্শ সুন্দরী’র মর্যাদা এনে দিয়েছে।
তবে তার এই সৌন্দর্যের পেছনে প্লাস্টিক সার্জারির অবদান রয়েছে কি না,সেই বিতর্ক বহুদিনের।বিশেষ করে তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে জল্পনা কম হয়নি। অনেক বিউটি বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনদের মতে, আগের তুলনায় তার নাক এখন অনেক বেশি সরু ও মসৃণ। এর আগে ২০১৮ সালে নিউইয়র্কের বিখ্যাত কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, ফক্সের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির,নাকের সার্জারি ইঙ্গিত দেয়। তার মতে, ফক্সের ঠোঁট ও গালের আকারেও ফিলারের প্রভাব থাকতে পারে।মেগান ফক্সকে নিয়ে গুজব রয়েছে যে, তিনি সৌন্দর্য ধরে রাখতে একাধিকবার প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন।তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স নিজেই স্বীকার করেছেন, তিনি একবার নাকের সার্জারি করিয়েছিলেন। তবে একাধিকবার রাইনোপ্লাস্টির বিষয়টি অস্বীকার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, ২৩ বছর বয়সের পর আর নাকের কোনো সার্জারি করাননি। এছাড়া স্বীকার করেন যে, স্তন বৃদ্ধির জন্য তিনি তিনবার সার্জারি করেছেন।তবে মেগান আরও দাবি করেছেন, তিনি কখনো ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন কিংবা বডি কনট্যুরিং করাননি।
তিনি গোপন একটি প্রসাধন পদ্ধতির কথা স্বীকার করেছেন, তবে সেটি কী, তা এখনই প্রকাশ করতে চাননি। তার ভাষায়, এমন কিছু করিয়েছেন যা সত্যিই দারুণ ছিল। এটা কোনো প্রচলিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এখনো এ সম্পর্কে খুব কম জানে।
