গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচ প্রথম

    ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচ প্রথম

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    ক্রিকেট ইতিহাসে যা দেখা যায়নি সেটাই দেখা গেল এবার গ্লাসগোয়। ইতিহাসে প্রথমবারে মতো কোনো পেশাদার ম্যাচ তিনটি সুপার ওভারে নিষ্পত্তি হলো। ঐতিহাসিক ম্যাচটির দুই প্রতিপক্ষ হলো নেদারল্যান্ডস ও নেপাল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে আগে ব্যাট করে ১৫২ রান করেছিল নেদারল্যান্ডস।লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান।

    কাইলি ক্লেইনের করা শেষ ওভারটিতে ১৫ রান নিতে পারেন সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতে যেন রোমাঞ্চের শুরু হয়।প্রথম সুপার ওভারে ডাচদের স্পিনার ড্যানিয়েল ডোরামের করা ওভারটিতে ১৯ রান নেয় নেপাল। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই বলে ম্যাক্স ও’ডাউড ছক্কা-চার মারলে ম্যাচ আবারও সুপার ওভারে যায়।এবার নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১৭ রান তোলে। কাইলি ক্লেইনের করা ওভারের প্রথম তিন বলে ১১ রান নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল নেপাল।তবে ফিরতি দুই বল ডট দিয়ে ডাচদের জয় হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন পেসার কাইলি। তবে শেষ বলে দীপেন্দ্র সিং ঐরী ছক্কা মারলে তৃতীয় সুপার ওভারে যায় ম্যাচ।তৃতীয় সুপার ওভারে দর্শকরা হয়তো আরো নাটকীয় কিছু দেখার অপেক্ষায় ছিলেন।কিন্তু যা হলো তা হয়তো ঘুণাক্ষরেও চিন্তা করেনি কেউ।এমনকি নেপালও।

    কেননা শেষ সুপার ওভারে যে কোনো রানই করতে পারেনি নেপাল।ডাচদের জয়টা একদম সহজ করে দেন স্পিনার জ্যাক-লায়ন ক্যাচেট।প্রথম চার বলে কোনো রান না দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি।লক্ষ্য তাড়ায় লামিচানের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য ম্যাচটির সমাপ্তি টানেন ওপেনার মাইকেল লেভিট। এতে ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।