গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports সব দ্রুত করার জন্যে তাগিদ আলোন্সোর

    সব দ্রুত করার জন্যে তাগিদ আলোন্সোর

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    একটা জায়গায় অন্য ক্লাবগুলোর চেয়ে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে খেলতে হচ্ছে নতুন কোচ নিয়ে। সব গুছিয়ে নিতে বেশি সময় পাচ্ছেন না শাবি আলোন্সো। কার্লো আনচেলত্তির পরিবর্তে রিয়ালের ডাগ আউটে দাঁড়াতে যাওয়া স্প‍্যানিশ কোচ তাই সব দ্রুত করার জন্যে তাগিদ দিলেন।বুধবার নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে অভিযান শুরু করবে রিয়াল।

    মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউরোপের সফলতম দলটি মুখোমুখি হবে আল হিলালের। এই ম‍্যাচ দিয়েই প্রথমবার রিয়ালের ডাগ আউটে দাঁড়াবেন আলোন্সো।ইউরোপ ও স্পেনের সব প্রতিযোগিতায় এই সিজনে শূন্য হাতে ফিরেছে রিয়াল। প্রলম্বিত সিজনে শেষ প্রতিযোগিতায় শিরোপা জিতে শেষটা ভালো করতে চায় তারা। কিন্তু এক্ষেত্রে প্রতিপক্ষের মতো সময়ের ঘাটতিও বড় বাধা আলোন্সোর জন্যে। মায়ামিতে পৌঁছে ডিএজেডএনের সঙ্গে আলাপ চারিতায় স্প‍্যানিশ কোচ টুর্নামেন্টে নিজের প্রত‍্যাশা নিয়ে বলেছেন।

    তিনি জানিয়েছেন জেতার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন। আশা করি ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পারবেন এবং শেষ পর্যন্ত যেতে পারবেন। সব কিছু দ্রুত করতে হবে, কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া ও অনুশীলনের জন্যে হাতে সময় কম। একটা দল গড়ে তোলার কাজ শুরু করতে হবে, কারণ প্রথম ম্যাচের আগে আমরা তিনটা অনুশীলন সেশন পাবেন।