গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National আহমেদাবাদে ১৩২ জনের ডিএনএ শনাক্ত

    আহমেদাবাদে ১৩২ জনের ডিএনএ শনাক্ত

    0
    117
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩২ জনের ডিএনএ শনাক্ত করতে পেরেছেন চিকিৎসকরা। এর মধ্যে ৯৭ জনের মৃতদেহ ইতিমধ্যেই নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কথা জানিয়েছেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল।
    ১২ জুনের বিমান দুর্ঘটনায় বিস্ফোরণ ও আগুনে ঝলসে যাওয়া মৃতদেহ থেকে দেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন আহমেদাবাদের সিভিল হাসপাতালের চিকিৎসকরা।
    হাসপাতাল সূত্রে খবর, যাঁদের দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং আত্মীয়রা শনাক্ত করতে পেরেছিলেন, এমন আটজনের দেহ আগেই পরিবারের তুলে দেওয়া হয়েছিল।