গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে নিশানা জি৭-এর

    ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে নিশানা জি৭-এর

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স
    ইরান কোনও রকম পরমাণু অস্ত্র রাখতে পারবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই তেহেরানের সমালোচনা করেছে জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি। পাশাপাশি ইরানের সমালোচনা করে ইজরায়েলে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে জি৭-এর সাত সদস্য।
    বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইজরায়েলের আত্মরক্ষার স্বার্থে তাদের সমর্থন করা হচ্ছে। ওই বিবৃতিতে পশ্চিম এশিয়ায় অশান্তি ও অস্থিরতার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র থাকতে পারে না।
    ঘটনাচক্রে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, পশ্চিম এশিয়াকে শান্ত করতে হলে ইরানকে পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না। একই কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও।