গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National নিরাপত্তার ২ লক্ষ কোটি কোথায়? প্রশ্ন তৃণমূলের

    নিরাপত্তার ২ লক্ষ কোটি কোথায়? প্রশ্ন তৃণমূলের

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শেষ ১০ বছরে ২ লক্ষ কোটি টাকা বিদেশ মন্ত্রক খাতে ব্যয় করা হলেও দেশের মানুষের নিরাপত্তা কোথায়? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা পাঁচ প্রশ্নের উত্তরে বিজেপির চুপ থাকা নিয়ে ফের সরব হয়েছেন দলের জনপ্রতিনিধিরা। জনগণের করের টাকা দেশে নিরাপত্তা খাতে ব্যয় হলেও, দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রকে এর জবাবদিহি করতে হবে বলে দাবি করেছেন লোকসভায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।
    অন্যদিকে পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর অভিযান, ভারত-পাক সংঘর্ষ বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ইত্যাদি ইস্যুতে বিরোধীরা বারবার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেও কেন্দ্র সেই নিয়ে টু শব্দটিও বলেনি। এই অভিযোগে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
    উল্লেখ্য, পহেলগাঁও হামলার ৫৫ দিন পার হয়ে যাওয়ার পরই সোমবার পাঁচটি প্রশ্ন করেন লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক। এখনও হামলাকারীরা গ্রেফতার হয়নি। কীভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গিরা ঢুকেছিল? কিভাবেই বা পালাল? সেই ঘটনার তদন্ত কতটা এগলো? মূলত এই প্রশ্নগুলি তুলেছিলেন তিনি।