গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment প্যালেস্টাইনের সমব্যথী ,রোষানলে স্বরা

    প্যালেস্টাইনের সমব্যথী ,রোষানলে স্বরা

    0
    102
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    সামাজিক বিভিন্ন ইস্যুতে সোশাল মিডিয়ায় বিভিন্ন মতামত পেশ করে নেটপাড়ায় বহুবার ট্রোলড হয়েছেন স্বরা ভাস্কর। তাঁর ক্ষেত্রে এটি নতুন কোনও বিষয় নয়। তবে এবার যেন সবকিছুর সীমা অতিক্রম করে গেল প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরেই।

    যা দেখার পর থেকেই চটে লাল নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন তাঁরা স্বরার দিকে। সম্প্রতি স্বরা তাঁর এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি। তাঁর পোস্টে লেখা, অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল। প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সেকথাই বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও। তারপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। নিজের দেশের কঠিন পরিস্থিতিতে অর্থাৎ পহেলগাঁও হামলার পরে কোনও শোকবার্তা না জানানোর প্রসঙ্গ টেনে এনেছেন নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন তাঁরা। কেউ লিখেছেন, পহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?। কেউ আবার লিখেছেন, মুম্বই প্যালেস্টাইন নয়।প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।

    কেউ আবার স্বরার উদ্দেশ্যে কটাক্ষ করে লিখেছেন, নিজের দেশের মর্মান্তিক পরিস্থিতিতে নিজের দেশের মানুষের জন্য এতটুকু মুখ খোলেননি। অথচ কয়েক হাজার কিলোমিটার দূরের দেশের জন্য আপনার এত কষ্ট। মনুষ্যত্ব বলে কিছু আছে?।