গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ওবিসি: ঐতিহাসিক রায় কোর্টের, রাজ্যকে সপাটে চড় বলছে বিজেপি

    ওবিসি: ঐতিহাসিক রায় কোর্টের, রাজ্যকে সপাটে চড় বলছে বিজেপি

    0
    127
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওবিসি সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এমনই মন্তব্য করে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বুধবার বিধানসভায় লাড্ডু বিতরণ করবেন বিজেপি বিধায়করা।
    ওবিসি সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এমনটাই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৭৬টি সংখ্যালঘু জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ন্যায্যদের বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গিয়েছিল। হাইকোর্ট সেটাই আটকেছে। তিনি আরও বলেছেন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেছেন বিধানসভায় ওবিসি রিপোর্ট পেশের সময় বিরোধীরা আপত্তি তোলেনি। শুভেন্দু অধিকারীর দাবি ১০ তারিখ বিরোধীদের এড়িয়ে কার্যত লুকিয়ে সবটা করেছেন মুখ্যমন্ত্রী। কোনও আলোচনা হতে দেননি। শুভেন্দু অধিকারীর দাবি মিথ্যে বলার এজি কিশোর দত্ত-র কেন লাইসেন্স বাতিল হবে না সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি এই মামলার পাটি হবেন তাও জানিয়েছেন। ন্যায্য যারা তাঁরা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য বুধবার বিজেপির ওবিসি মোর্চা সল্টলেকে অবস্থান করবে।
    অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন সংরক্ষণ নয়, একটি বিশেষ সম্প্রদায়ের তোষণের চেষ্টা করা হয়েছে। হাইকোর্টের এই রায় তৃণমূল সরকারের ঔদ্ধত্যে সপাটে চড় মেরেছে।