গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International সাদ্দাম হুসেনের মতো পরিণতি হবে খামেইনির, হুঁশিয়ারি ইজরায়েলের

    সাদ্দাম হুসেনের মতো পরিণতি হবে খামেইনির, হুঁশিয়ারি ইজরায়েলের

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাই খামেনিকে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের মতো পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ।

    তিনি বলেছেন, ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের সময় সাদ্দাম হুসেইনের যে পরিণতি হয়েছিল খামেনিকে একই পরিণতি বরণ করতে হবে। তিনি বলেছেন, ইরান যদি যুদ্ধাপরাধ করে এই ইজরায়েলি নাগরকিদের হত্যা করে তবে চরম পরিণতি বরণ করতে হবে। এরপরই সাদ্দাম হুসেনের প্রসঙ্গ টেনে আনেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ২০০৬ সালের গণহত্যার অভিযোগ সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরাকের মার্কিন মদতপুষ্ট সরকার। তার আগে তিনি ইরাকের সর্বময় কর্তা ছিলেন এক নাগাড়ে প্রায় চার দশক। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে পর্যুদস্ত হওয়ার পরে সেই সাদ্দামকেই মার্কিন সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে হয়েছিল ইরাকের এপ্রান্ত থেকে ও প্রান্ত। লুকিয়ে ছিলেন মাটির তলার বাঙ্কারে।

    তারপর একদিন সাদ্দামকে সেই বাঙ্কার থেকই টেনে হিঁচড়ে বার করে এনেছিল মার্কিন সেনারা।