গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Video News ওবিসি-র নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের

    ওবিসি-র নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের

    0
    143

    ওবিসি মামলায় হাইকোর্টে আবারও ধাক্কা রাজ্যের। ১৪০ টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তাকে মান্যতা দেওয়া হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। ওই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল বিধানসভায় বিল এনে তারপরে ওবিসি সংক্রান্ত আইনের সংশোধনী এনে তারপরেই নতুন কোনও সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি হাইকোর্টের তরফে যে তালিকা বাতিল করা হয়েছিল, সেই একই সম্প্রদায়ের মানুষকে আবারও এই ১৪০টি জনজাতিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ বাদানুবাদ চলে। বিচারপিত রাজাশেখর মান্থা এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন জানিয়েছেন কেন ২০১২-র আইনে সংশোধনী আনা হয়নি। অথচ ১৯৯৩ সালের ওবিসি আইনে ফেরত যাওয়া হয়েছে।