গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International তেল আভিভে মোসাদের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা

    তেল আভিভে মোসাদের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স

    ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে তেহেরান।

    এমনটাই দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্য। শুধু তাই নয়, ইরানের মাটিতে মোসাদের গুপ্তচরদের পাকড়াও করতে জোর কদমে শুরু হয়েছে অভিযান। গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছিল ইজরায়েল। এই হামলায় ইরানের শীর্ষ সামিরক কর্তারা নিহত হন। ওই তালিকায় ছিলেন ইরান সেনার চিফ অব স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডোর সহ একাধিক শীর্ষ সেনা আধিকারিক। এই হামলার পাল্টা ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা খামেনেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা করেছিলেন।

    প্রথম ধাক্কা সামলে নিয়ে ইজরায়েলের ১৫০ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা চালায় ইরান। জানা গেছে, ইরানের সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভের।