
ইরানের সঙ্গে চলা সংঘাতে ইজরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে জি-৭ জোটের নেতারা।
তাঁরা মধ্যপ্রাচ্যে অস্থিতীশীলতার উৎস হিসাবে ইরানকে দায়ী করেছে। এক যৌথ বিবতিতে জি-৭ জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইজরায়েলের আত্মরক্ষার স্বার্থে তাদের সমর্থন করা হচ্ছে। ওই বিবৃতিতে পশ্চিম এশিয়ায় অশান্তি ও অস্থিরতার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। এবছর কানাডায় বসেছে ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলন।
মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে গেছে।







