গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি নিষেধাজ্ঞা

    মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি নিষেধাজ্ঞা

    0
    227
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উত্তাল বঙ্গোপসাগর, ঝড়ের ভ্রুকুটিতে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
    সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা এবং যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে চলে গেছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। উল্লেখ্য, লম্বা ছুটির পরে ১৫ জুন সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। টার্গেট সাগরের রুপোলি ফসল। সবে মাত্র মৎস্যজীবীরা সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে নেমেছেন।
    আর এর মধ্যে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ।