রাজ্য সরকারের ওবিসি ধাক্কা, বিধানসভায় লাড্ডু বিলি শুভেন্দুর

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় কাসর, করতাল, ঢোল বাজিয়ে লাড্ডু বিলি করেছেন বিজেপি বিধায়করা।
১৪০ জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এরপরেই লাড্ডু বিলি কর্মসূচির ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মত বুধবার বিধানসভা গেটের সামনে উৎসবে মেতেছেন বিজেপি বিধায়করা। সেখানে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বলেছেন বিশেষ সম্প্রদায়কে ওবিসি করতে গিয়ে হাইকোর্টের কাছে কানমোলা খেয়েছে রাজ্য সরকার। ১৪০ টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে মঙ্গলবার হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। চলতি মাসের শুরুতে বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ৮ মে ২০২৫ রাজ্য সরকার নতুন ক্যাটিগরি ইস্যু করেছে।
এরপর ৩রা জুন ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। নতুন ১৪০ জনজাতির তালিকা তৈরি করে তাতে হিন্দু সম্প্রদায় ৬১ এবং সংখ্যালঘু সম্প্রদায় ৭৯ জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়।