
ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের সামনে রুদ্ধশ্বাস ম্যাচে মন্টেরের হয়ে গোল করেছেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস,আর ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেস।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের লজ্জাজনক হারের পর এই ম্যাচ ছিল ইন্টারের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ।কিন্তু বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণে আধিপত্য রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় জয় হাতছাড়া হয় তাদের।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার। অষ্টম মিনিটে বেঞ্জামিন পাভার্ডের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ২২ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মাত্তেও দার্মিয়ান, কিন্তু তিনিও লক্ষ্যভ্রষ্ট শট নেন।তবে আক্রমণের বিপরীতে গোল পেয়ে যায় মন্টেরে।ম্যাচের ২৫ মিনিটে অলিভার তোরেসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ৩৯ বছর বয়সী রামোস। ইন্টার ডিফেন্ডার আচেরবিকে ফাঁকি দিয়ে ছয় গজ বক্স থেকে নিচু হেডে বল পাঠান জালে।রামোসের এই গোল ছিল ক্লাব বিশ্বকাপে তার চতুর্থ। এর আগে তিনটি গোল করেছিলেন রিয়ালের হয়ে।এই টুর্নামেন্টে বেশি বয়সে গোল করার রেকর্ডও এখন তার দখলে।৪২ মিনিটে সমতায় ফেরে ইন্টার।
২৫ গজ দূর থেকে শট নেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে কল্পনাতীত এক চিপ পাস বাড়ান আলবেনিয়ান মিডফিল্ডার ক্রিস্তিয়ান আসলানি। বলের পেছনে দৌড়ে গিয়ে কার্লোস অগাস্তু দারুণভাবে বল বাড়ান মার্তিনেসকে, সহজেই জাল খুঁজে নেন আর্জেন্টাইন।৬৪ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারত মন্টেরে।
