ফের পিছোল শুভাংশুদের মহাকাশ যাত্রা

0
137
ছবি সৌজন্যে : এক্স
শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গীর মহাকাশ অভিযানের দিন ফের পিছিয়ে দিয়েছে নাসা। এর আগেও পাঁচ বার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে শুভাংশুদের অভিযান অ্যাক্সিয়ম-৪।
শেষমেশ স্থির হয়েছিল, সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ওই অভিযান হতে পারে। কিন্তু তার আগের দিন নাসা -র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারও অভিযান হচ্ছে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সে কারণেই বৃহস্পতিবার যাচ্ছেন না শুভাংশু শুক্ল-রা। পরিবর্তে আগামী ২২ জুন, শনিবার ওই অভিযান হবে। অ্যাক্সিয়মের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে সদ্য।
সব আগের মতো ঠিকঠাক চলছে কি না, তা খতিয়ে দেখার জন্য আরও কিছুটা সময় দরকার নাসার বিজ্ঞানীদের। সব কিছু ভাল করে পর্যালোচনার পরেই শুভাংশুদের সেখানে পাঠানো হবে।