
নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্তকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। বাঁকুড়ার পাত্রসায়রের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে সোমবার বিকেলে পাত্রসায়রের বলরামপুর শালকোটা গ্রামে বছর ১০-র ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীরাই প্রতিবেশী ওই যুবকের সঙ্গে নাবালিকাকে শেষ দেখেছিল। বিষয়টি জানতে পেরে ওই যুবককে চেপে ধরেন নাবালিকার পরিবার। মদ্যপ ওই যুবকের কথায় অসঙ্গতি ছিল। এরপর চাপের মুখে ওই যবক স্বীকার করে নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে। এরপর দেহ লোপাটের জন্য মাটিতে পুতে ফেলার চেষ্টা করেছিলেন। এরপরেই ওই জায়গায় গিয়ে একটি গর্ত এবং কোদাল দেখতে পান গ্রামবাসীরা। পাশেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। এরপরেই স্থানীয়রা ওই যুবককে ব্যাপক মারধর করে।
গুরুতর জখম অবস্থায় পাত্রসায়র থানার পলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
