গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বৃহস্পতিবার কালীগঞ্জের ভোট, গুজরাটের সংস্থায় প্রশ্ন ফিরহাদ-চন্দ্রিমার

    বৃহস্পতিবার কালীগঞ্জের ভোট, গুজরাটের সংস্থায় প্রশ্ন ফিরহাদ-চন্দ্রিমার

    0
    186
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কালীগঞ্জ উপনির্বাচনে ভোটসামগ্রীর জন্য গুজরাটের সংস্থাকে বরাত দেওয়ায় বিধানসভায় সরব হয়েছেন ফিরহাদ হাকিম।
    রাজ্যের মন্ত্রী বলেছেন উপনির্বাচনের কাজের জন্য টেন্ডার ডেকেছিল কমিশন। সেখানে রাজ্যের অনেক সংস্থাই টেন্ডার দাখিল করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বরাত পেয়েছে গুজরাটের সংস্থাই। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গের সংস্থাগুলোর যোগ্যতা থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জে উপনির্বাচন। ওই কেন্দ্র প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিক কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখকে। এদিকে কালীগঞ্জে ভোটপর্বের প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হবে। ডিসিআরসি-র থেকে ইভিএম সহ ভোটসামগ্রী নিয়ে ভোটকর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় এক হাজার রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। কালীগঞ্জে ১৬২ ভোটগ্রহণ কেন্দ্রে ৩০৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা আড়াই লাখেরও বেশি। এদিকে ফিরহাদ হাকিমের পরেই একই অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন ২ জুন একটি টেন্ডার ফ্লোট করে ওয়েব কাস্টিংয়ের জন্য। তাঁর অভিযোগ টেন্ডারে দেখা গিয়েছে বেশকিছু অদ্ভুদ নিয়ম। বুথের পাশে গাড়ি রাখার ব্যবস্থা।
    সেইরকম ১০০টাক গাড়ির ওপর ক্যামেরা লাগানো হবে। যেটা আগে কখনও হয়নি। হঠাৎ কেন এই নিয়ম চালু করা হয়েছে, তা নিয়ে কমিশনের কোনও উত্তর মেলেনি।