যাবেন প্রধানমন্ত্রী, সাজো সাজো রব ক্রোয়েশিয়ায়

0
148
ছবি সৌজন্যে : এক্স

১৯৯১ সালের পর প্রথম ভারতীয় হিসাবে ক্রোয়েশিয়ার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাস থেকে কানাডার ৫১তম জি৭ শীর্ষ সম্মেলেনে যোগ দিয়েছিলেন। এরপরই ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে সাজো সাজো রব। সেদেশের ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে খুশির আমেজ। সম্প্রতি ক্রোয়েশিয়ার সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে রাইসিনা ডায়লগে আংশগ্রহণ করেছিলেন ক্রোয়েশিয়ার বিদেশমন্ত্রী গর্ডান গ্রিলিক। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্ড্রেজ প্লেনকোভিচ এবং রাষ্ট্রপতি জোরান মিলানোভিচের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর এই সফর বলে সূত্রে খবর।