গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment মেঘনার ছবিতে কারিনা ও আয়ুষ্মান

    মেঘনার ছবিতে কারিনা ও আয়ুষ্মান

    0
    164
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সিনেমাপ্রেমীদের তলওয়ার, রাজি, ছপাক, শ্যাম বাহাদুর-এর মতো ছবি উপহার দিয়েছেন মেঘনা গুলজার। এসব সিনেমা সত্য ঘটনার আধারে নির্মাণ করা হয়েছে। এবার আরেকটি সত্য কাহিনিকে তিনি পর্দায় জীবন্ত করতে চলেছেন। মেঘনা তাঁর নতুন ছবিটির মূল দুই চরিত্রের জন্য বেছে নিয়েছেন কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে। এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের।

    সব মিলিয়ে মেঘনা এখন তাঁর আগামী প্রকল্পকে ঘিরে চূড়ান্ত ব্যস্ত।তাঁর এই ছবির অনুপ্রেরণা ২০১৯ সালে হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা। একটি ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে চারজন অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে ছবিটির কাহিনি।২০১৯ সালের এই ধর্ষণের ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল।মেঘনার এই ছবির নাম দায়রা বলে জানা গেছে।ছবির জন্য মেঘনার প্রথম পছন্দ কারিনা ও আয়ুষ্মান। দুজনের সঙ্গেই কথা বলছেন তিনি, তবে এখনো চুক্তি হয়নি।মেঘনা গুলজার এমন এক নির্মাতা,যাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন শিল্পীরা। সে হিসেবে বলা যায় যে প্রথমবারের মতো এ ছবিতে কারিনা ও আয়ুষ্মান একসঙ্গে কাজ করবেন। অন্য একটি সূত্র জানিয়েছে যে দুই তারকাই ছবিটির চিত্রনাট্য পছন্দ করেছেন।উল্লেখ্য কারিনা আর আয়ুষ্মানের আগে রাজি ছবির মাধ্যমে আলিয়া ভাট ও ভিকি কৌশলের জুটিকে পর্দায় নিয়ে এসেছেন মেঘনা। তাঁর ছপাক ছবিতে জুটি বেঁধে এসেছিলেন দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত ম্যাসি।অন্যদিকে শ্যাম বাহাদুর ছবিতে ভিকি কৌশল ও সানিয়া মালহোত্রাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাই মেঘনা দায়রা ছবিতেও একটি নতুন জুটি আনতে চাইছেন বলে জানা গেছে। জানা গেছে চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

    মেঘনার ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী বছর। ছবির কাহিনির ওপর মেঘনা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ জন্য অনেক গবেষণা করেছেন তিনি। এই ছবির চিত্রনাট্য ও বিভিন্ন চরিত্রকে মজবুত করার জন্য প্রচুর তথ্য সংগ্রহ করেছেন পরিচালক।