গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports দল ঘোষণা ইংল্যান্ডের

    দল ঘোষণা ইংল্যান্ডের

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অলিভার পোপ নাকি জ্যাকব বেথেল,ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিন নম্বরে এই দুইজনের কে সুযোগ পাবেন, তা নিয়ে ছিল আলোচনা। শেষ পর্যন্ত এই পজিশনে টিকে গেছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক পোপ। বেথেলকে তাই থাকতে হচ্ছে বাইরে।লিডসে শুক্রবার শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর দু’ দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

    গত বছরের শেষ দিকে বেথেলের টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ড সফরে।প্রথম তিন টেস্টে তিনটি ফিফটি করে আলো ছড়ান তিনি।এর মধ্যে ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে করেন ৯৬ রান। তিন টেস্টের ওই সিরিজে পোপ ব্যাটিং করেন ছ’ নম্বরে।গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পোপ ফেরেন তিন নম্বরে। ওই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে থাকায় টেস্ট ম্যাচটি খেলতে পারেননি বেথেল।

    ওই ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলে তিন নম্বরের দাবি জোরাল করেন গত বছর বাজে সময় কাটানো পোপ।ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি বলেছিলেন, তিন নম্বরে জায়গা পাওয়ার লড়াই পোপ ও বেথেলের ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে দেবে না এবং এই পজিশনে তাদের দুর্দান্ত দুইটি বিকল্প আছে। শেষ পর্যন্ত পোপকে বেছে নিল তারা।