গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports জুভেন্টাসে মেয়েরা খেলতে পারে? প্রশ্ন ট্রাম্পের

    জুভেন্টাসে মেয়েরা খেলতে পারে? প্রশ্ন ট্রাম্পের

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণ রক্ষা করতে তাঁর সরকারি বাসভবন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে আমেরিকায় যাওয়া ক্লাবটির খেলোয়াড়দের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় একটু বিব্রতকর অভিজ্ঞতাও হয়েছে। 

    ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কের পেছনে দাঁড়িয়ে ছিলেন জুভেন্টাসের খেলোয়াড়েরা। এ সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে গিয়ে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রসঙ্গ টানেন ট্রাম্প।বলেছেন,তিনি কখনো সীমানা খুলে দেওয়ার পক্ষে ছিলেন না। ট্রান্সজেন্ডার কিংবা মেয়েদের খেলায় ছেলেদের অংশ নেওয়ার পক্ষেও ছিলেন না।উল্লেখ্য,এ বছর ফেব্রুয়ারিতে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞার আদেশে সই করা ট্রাম্প একপর্যায়ে ঘুরে তাকিয়ে একটি প্রশ্ন করেন জুভেন্টাসের খেলোয়াড় ও স্টাফদের প্রতি।জিজ্ঞাসা করেন,তোমাদের দলে কি মেয়েরা খেলতে পারে? খেলোয়াড়েরা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। কেউ কেউ একটু বিব্রত মুখে হেসেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই প্রশ্ন আরেকবার করার পর ৩৬ বার ইতালির শীর্ষ লিগজয়ী ক্লাবটির জেনারেল ম্যানেজার দানিয়েল কমোল্লি উত্তর দেন, তাঁদের মেয়েদের দলটা খুব ভালো।

    ট্রাম্প এরপর বলেন, কিন্তু জুভেন্টাসের ছেলেদের দল,মেয়েদের সঙ্গে খেলা উচিত। আমেরিকার প্রেসিডেন্টের এ মন্তব্যের পর কমোল্লি আর কোনো কথা বলেননি। মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে ছিলেন। তবে ট্রাম্প তাঁকে ছেড়ে দেওয়ার পাত্র নন। কমোল্লির উদ্দেশে বলেন, বেশ কূটনৈতিক। উল্লেখ্য,জুভেন্টাসের মেয়েদের দল বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন।