গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Medinipur চন্দ্রকোনায় ভাঙল শিলাবতীর বাঁধ

    চন্দ্রকোনায় ভাঙল শিলাবতীর বাঁধ

    0
    275
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শিলাবতী নদী বাঁধের পাঁচ জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে নদীর জল হ হু করে প্রবেশ করছে চাষের জমিতে।
    ঘোষকিরা, শিরসা, ধর্মপোতা, কল্লা, খুড়িশা, ধাইখণ্ড গ্রাম জলের তলায় চলে গিয়েছে। শিলাবতী ছাড়াও কাঁসাই, ঝুমি, তমাল, পারাং, কেঠিয়া, কানা একাধিক নদী ফুঁসছে। পাড় উপচে জল চলে এসেছে রাস্তা। গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কেশপুর ব্লকের ৩২ টি গ্রাম পঞ্চায়েত এলাকার চারশোর বেশি মৌজা প্লবিত। হঠাৎ করে হড়পা বানের মতো জল ধেয়ে আসায় কোথাও নদীপাড় উপচে, কোথাও কাঠের সেতু হুড়মুড়িয়ে ভেঙে স্রোত আছড়ে পড়েছে। বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি ২০২১ সালে এই বাঁধে কাঠের বল্লি দিয়ে মেরামত হয়েছিল।
    তারপরের বছরই বন্যায় মেরামত হওয়া নদী বাঁধ ভেঙে যায়। তারপর বাঁধ সারাইয়ের কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।