গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভাতা আটকাতে যাঁরা কোর্টে গিয়েছে তাদের চিহ্নিত করুন : কুণাল

    ভাতা আটকাতে যাঁরা কোর্টে গিয়েছে তাদের চিহ্নিত করুন : কুণাল

    0
    132
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরিহারাদের ভাতা আটকাতে যাঁরা কোর্টে গিয়েছে তাদের চিহ্নিত করতে বলে সুর চড়িয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন ভাতার ওপর কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরি গিয়েছিল।
    একদল বলেছিলেন সবার চাকরি খেতে হবে। আর একদল পৈশাচিক আনন্দ পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন যাঁদের জীবনের ওপর যন্ত্রণা নেমে এসেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডি যাঁরা আচমকা চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছিলেন তাঁদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
    তিনি আরও বলেছেন মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সুপ্রিম কোর্টে সদ্য চাকরিহারা তাঁদের সংসার যাতে চলে, সেই কথা ভেবে অন্তর্বর্তীকালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা আটকাতে কারা কোর্টে গিয়েছে, চাকরিহারাদেরকেই তাদের চিহ্নিত করতে বলেছেন কুণাল ঘোষ।