গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ৪ ম্যাচ নিষিদ্ধ স্প্যানিশ মিডফিল্ডার

    ৪ ম্যাচ নিষিদ্ধ স্প্যানিশ মিডফিল্ডার

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অপরাধের শাস্তি মাঠেই পেয়েছিলেন বোকা জুনিয়র্সের দুই ফুটবলার আন্দের হেরেরা ও নিকোলাস ফিগাল।এরপরও মুক্তি মেলেনি তাদের। কেননা অপরাধের মাত্রা বেশি হওয়ায় আরও বড় শাস্তি পেয়েছেন তারা। হেররেরা ও ফিগাল দুজনকেই চার ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ক্লাবটির মুখপাত্র।

    তবে শাস্তির বিরুদ্ধে ইতিমধ্যে আবেদন করেছে বোকা।এদিকে,ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বোকা জুনিয়র্স ও বেনফিকা। মাঠের ভেতর-বাইরে দুর্দান্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৪৫ মিনিটের সময় ম্যাক্সিকান রেফারি চেসার রামোস বেনফিকার পক্ষে পেনাল্টির বাঁশি বাজালে ক্ষুব্ধ হন হেরেরা।এতটাই যে ভিএআরে যখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন রেফারির তখন তার দিকে তেড়ে যান হেরেরা।

    তাকে নিরাপত্তাকর্মীরাও থামাতে পারছিল না। পরে বোকার সাপোর্ট স্টাফরা তাকে অন্যত্র সরিয়ে নেন।তার আগেই নিজের কাজটা সেরে নেন রেফারি, লাল কার্ড দেখিয়ে। অথচ,চোট পাওয়ায় ২০ মিনিটের সময় বদলি হয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। আর তার সতীর্থ ফিগাল ৮৮ মিনিটে প্রতিপক্ষের ফ্লোরেন্তিনো লুইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।